26.8 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

কচুয়ায় প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রীসহ আহত ৪॥ সংবাদ সম্মেলন

কচুয়া প্রতিনিধি: কচুয়া উপজেলার উজানী গ্রামে সম্পত্তিগত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী-পুত্রসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। আহতরা হচ্ছেন, উজানী গ্রামের জয়নাল আবেদীন সবুজ(৩০), তার বাবা সোলেমান মিয়া মাষ্টার (৬৯), মা রওশন বেগম (৫৮), ভাই সামসুজ্জামান (৪০)। আহতরা বর্তমানে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে জয়নাল আবেদীন সবুজের অবস্থা খুবই আশঙ্কাজনক। এঘটনায় জয়নাল আবেদীন সবুজের স্ত্রী হালিমা আক্তার তন্নি বাদী হয়ে শনিবার প্রতিপক্ষ ইউপিসদস্য মোজাম্মেল হক, ইব্রাহীম ও হাসানাত কে অভিযুক্ত করে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এছাড়া ইউপিসদস্য মোজাম্মেল হকগং দের হাত থেকে সম্পত্তি উদ্ধার ও তাদের শাস্তির দাবীতে শনিবার রাতে কচুয়া রাজমহল চাইনিজ রেস্টেুরেন্টে সংবাদ সম্মেলন আয়োজন করে ক্ষতিগ্রস্থ পরিবার। এসময় ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষের ওশন বেগম লিখিত বক্তব্যেবলেন, আইন আদালতকে তোয়াক্কা নাকরে ইউপিসদস্য মোজাম্মেল গংরা আমাদের সম্পত্তি দখল চেষ্টা ও গাছগাছালি কেটে বিক্রি করে দেয়। আমরা আমাদের সহায়-সম্পত্তি উদ্ধারকরতে চাঁদপুরের বিজ্ঞ আদালতে নিষেধাজ্ঞা মামলা দায়ের করি। যারনং- ২৯৪/২৪।
নিষেধাজ্ঞা মামলা চলমান থাকা সত্ত্বেও শনিবার বিকেলে করইশ গ্রামের কতিপয় লোকজনের নেতৃত্বে প্রতিপক্ষরা আমাদের উপর অতর্কিত হামলা ও মারধর করে। আমাদের উপর মারধরের বিচারসহ সহায় সম্পত্তি ফিরে পেতে প্রশাসন ও এলাকাবাসীর সহযোগিতা চাই।
সংবাদ সম্মেলনে হামলার শিকার সোলেমান মিয়া মাষ্টার, জয়নাল আবেদীন সবুজ, গোলাম কিবরিয়া, মোরশেদা আক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ