27.2 C
Bangladesh
সোমবার, নভেম্বর ২, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হাজীগঞ্জে বিএমে সেরা সরকারি মডেল পাইলট, আলিমে জিপিএ-৫ আহমাদিয়া মাদ্রাসায়#শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি অকৃতকার্য#হাইমচরে জিপিএ-৫ পেলেন ৩ শিক্ষার্থী, পাসের হার ৩৯.৮৩ শতাংশ#হাজীগঞ্জে এইচএসসি ভোকেশনালে পাসের হার ৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১১ জন#কচুয়ায় জিপিএ-৫ পাওয়া মাইসার স্বপ্ন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা#জনগণের অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয়: শেখ ফরিদ আহম্মেদ মানিক#বাবুরহাট দক্ষিণ দাসদীতে রাস্তা বন্ধ, ভোগান্তিতে অর্ধশতাধিক পরিবার#ভারত থেকে আনা চালে আফলাটক্সিন শনাক্ত, ৯ হাজার ৫০০ টন বিতরণ স্থগিত#এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ#এক-দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থীদের এক মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ

গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরন

ষ্টাফ রিপোর্টার: চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে রমজানের ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারী/২৫) সকাল ১১টায় ফাউন্ডেশনের অফিস কক্ষে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাবুরহাট শিশু পরিবারের তত্বাবধায়ক (সহকারি পরিচালক) সায়েফ উদ্দিন। এসময় ফাউন্ডেশনের সাধারন ও কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতি বছরের ন্যায় এবারও রমজানের পূর্বে অসহায় পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরন করা হলো। এই সহায়তা ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে প্রদান করা হয় বলে কার্যকরী কমিটির সভাপতি নেয়ামত হোসেন উপস্থিত সবাইকে অবহিত করেন। উপস্থিত সবাই এই সংস্থার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
উল্লেখ্য ২০১৭ সালে প্রতিষ্ঠিত ফাউন্ডেশন কর্তৃক ক্রীড়া সামগ্রী, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও আগস্ট/২৪ এর ভয়াবহ বন্যায় জেলা প্রশাসনের তহবিলে সহায়তা প্রদান, শিক্ষার্থী, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীদের মাসিক ভাতা প্রদান এবং অসুস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম চালিয়ে আসছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ