স্টাফ রিপোর্টার: চাঁদপুরে টাস্কফোর্স কর্তৃক বাবুরহাট ও ওয়্যারলেস বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ ) অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী নোংরা ও অসাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও ইফতারি সামগ্রী তৈরি করায় কুমিল্লা মিষ্টান্ন ভাণ্ডারকে ১৫ হাজার, ইসলামিয়া সুইটসকে ৫ হাজার এবং মাহির ফুড প্রডাক্টকে ১৫ হাজার টাকা সহ মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে র সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষনিক অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি, ক্রয় ভাউচার সংরক্ষণ, নকল ও ভেজাল পণ্য বিক্রয় থেকে বিরত এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।




