26.8 C
Bangladesh
সোমবার, নভেম্বর ২, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হাজীগঞ্জে বিএমে সেরা সরকারি মডেল পাইলট, আলিমে জিপিএ-৫ আহমাদিয়া মাদ্রাসায়#শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি অকৃতকার্য#হাইমচরে জিপিএ-৫ পেলেন ৩ শিক্ষার্থী, পাসের হার ৩৯.৮৩ শতাংশ#হাজীগঞ্জে এইচএসসি ভোকেশনালে পাসের হার ৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১১ জন#কচুয়ায় জিপিএ-৫ পাওয়া মাইসার স্বপ্ন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা#জনগণের অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয়: শেখ ফরিদ আহম্মেদ মানিক#বাবুরহাট দক্ষিণ দাসদীতে রাস্তা বন্ধ, ভোগান্তিতে অর্ধশতাধিক পরিবার#ভারত থেকে আনা চালে আফলাটক্সিন শনাক্ত, ৯ হাজার ৫০০ টন বিতরণ স্থগিত#এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ#এক-দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থীদের এক মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ

চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে মিলাদ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের মরহুম সদস্যদের রুহের মাগফিরাত কামনায় বার্ষিক মিলাদ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় প্রেসক্লাবের আয়োজনে পবিত্র মাহে রমাদান উপলক্ষে হিফজুল কোরআন প্রতিযোগিতায় দুটি গ্রুপে অংশগ্রহণকারী বিজয়ী ১০ জন হাফেজের মাঝে আমন্ত্রিত অতিথিরা পুরস্কার বিতরণ করেন।

এছাড়া প্রেসক্লাবের মরহুম সদস্যদের রুহের মাগফরাত, সকল মুসলিম উম্মা, দেশের উন্নতি এবং সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গাছতলা দরবার শরীফের পীর আলহাজ হযরত মাওলানা খাজা ওয়ালি উল্যাহ।

দোয়া ও ইফতার অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ শামছুন্নাহার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) আবদুল হান্নান, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, আর্মি ক্যাম্পের অধিনায়ক লে: কর্ণেল মোয়াজ্জেম হোসেন পিএসসি, নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ