26.8 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

চাঁদপুরে ডিএনসি’র অভিযানে মাদকসহ বাবা-ছেলে আটক

স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বহরিয়া বাজারের গাজী বাড়ী থেকে ইয়াবা ও গাঁজা ব্যবসায়ী পিতা-পুত্রসহ তিনজনকে আটক করেছে চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আজ গভীর রাতে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ তাদের হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন মাদক ব্যবসায়ী মোঃ শাহজাহান গাজী (৫৫), তার ছেলে মোঃ পারভেজ গাজী (২২), শাহাদাত গাজী প্রকাশ জুয়েল (২৯)।

অপর আরেক টাস্কফোর্স অভিযানে কচুয়া উপজেলা থেকে ১২৩ পিস ইয়াবা ও ২০গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো মো: সোহেল মিয়া (২৮) ও শ্রী পরশ চন্দ্রদে(৪৩)।

আটককৃত সোহেল মিয়াকে সংশ্লিষ্ট ধারায় টাস্কফোর্স মামলা ও শ্রী পরশকে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, এটি ধারাবাহিক অভিযানের অংশ যা চলমান থাকবে। সঠিক তথ্য পেলে কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেয়া হবে না। আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ