26.8 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

হাজীগঞ্জে বেশি দামে খেজুর বিক্রির দায়ে ২ ব্যবসায়ীকে জরিমানা

হাজীগঞ্জ প্রতিনিধি: চাঁদপুরের হাজীগঞ্জে বেশি দামে খেজুর বিক্রির অভিযোগে এবং বস্তার খেজুর ভিআইপি মোড়কে বাজারজাত করার দায়ে ২ ব্যবসায়ীকে জরিমানা করেছে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইবনে আল জায়েদ হোসেন। বুধবার (০৫ মার্চ) দুপুরে হাজীগঞ্জ বাজারের থানা রোডে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

সংশ্লিষ্টরা জানান, বাজারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি, ক্রয়-বিক্রয় ভাউচার না থাকায় এবং বস্তার বা খোলা খেজুরকে ভিআইপি মোড়কে বাজারজাত করে বেশি দামে বিক্রির দায়ে শান্তা ফলের আড়ৎ এর মালিক সেলিমকে ১০ হাজার টাকা ও সালমান সাইফ এন্টার প্রাইজ এর মালিক শহিদুল্লাহ মুন্সীকে ৮ হাজার টাকাসহ মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসঙ্গে তাদের সতর্ক করে দেওয়া হয়েছে।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইবনে আল জায়েদ হোসেন বলেন, পবিত্র মাহে রমজানের শুরু থেকে বাজার মনিটরিং ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন ফলের দোকানে অভিযান পরিচালনা করা হয়। প্রথম দিন হওয়ায় সতর্কতামূলক জরিমানা করা হয়েছে। এরপর অভিযান পরিচালনায় এরকম অভিযোগ পাওয়া গেলে ভোক্তার ধারা অনুযায়ী যা জরিমানা এবং দণ্ড দেওয়া হবে।

তিনি আরো বলেন, অভিযানের সময় বিভিন্ন দোকানে গিয়ে ভাউচারসহ অন্য কাগজপত্র চেক করা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ