29.3 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

নির্বাচনের জন্য নাগরিক পার্টির মানসিকতা ও প্রস্তুতি রয়েছে: নাহিদ ইসলাম

এবেলা ডেস্ক: আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডে জড়িতদের দৃশ্যমান বিচার ও জুলাই সনদ কার্যকর এবং জুলাই ঘোষণাপত্র প্রণয়ন দেখতে চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর রূপায়ণ টাওয়ারে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

এ সময় নাহিদ ইসলাম বলেন, রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ‘এ বছর নির্বাচন করা সম্ভব না’-কথাটি আমি ঠিক এভাবে বলিনি। আমি বলেছি, দেশের যে আইনশৃঙ্খলার পরিস্থিতি, পুলিশ যে নাজুক অবস্থায় আছে, এমন অবস্থায় নির্বাচন করা কঠিন হবে। এই পুলিশ প্রশাসনের দীর্ঘদিনের একটি সুষ্ঠু নির্বাচনের অভিজ্ঞতা নেই। তাদের সক্ষমতা দীর্ঘদিন পরীক্ষা হয়নি। নির্বাচনের আগে পুলিশিং ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা উন্নতি করতে হবে। এক্ষেত্রে সরকারের পাশাপাশি, রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনকে এগিয়ে আসতে হবে।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের জন্য নাগরিক পার্টির মানসিকতা ও প্রস্তুতি রয়েছে। আগামী জাতীয় নির্বাচন গণপরিষদ নির্বাচন দেখতে চাই বলে আমরা জানিয়েছি। তবে নির্বাচন এনসিপির একমাত্র দাবি নয়। আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম দেখতে চাই। সকলের ঐক্যমতের ভিত্তিতে যে জুলাই সনদ হওয়ার কথা, তা নির্বাচনের আগে কার্যকর চাই।

তিনি বলেন, জুলাই সনদে সবার স্বাক্ষর হওয়ার কথা। জনগণ দেখতে পারবে, কোন রাজনৈতিক দল সংস্কারের পক্ষে-বিপক্ষে আছে। একইসঙ্গে ছাত্রদের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্রের যে দাবি উঠেছে, তা বাস্তবায়ন দেখতে চাই।

দেশব্যাপী নারী নিপীড়নের ঘটনা নিয়ে তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে নারীর ওপর ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতার ঘটনা ঘটছে। আমরা তার নিন্দা এবং বিদ্যমান পরিস্থিতির উদ্বেগ প্রকাশ করছি। জনপরিসরে নারীর নিরাপত্তা নিশ্চিত কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। নারী নিপীড়নকারী দ্রুত সময়ের মধ্যে যথাযথ বিচারের আওতায় আনা হোক।

নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, জুলাই সনদের বিষয়ে প্রধান উপদেষ্টা বলেছিলেন সংস্কারের ঐক্যমতের ভিত্তিতে একটা চার্টার হবে। যে বাংলাদেশের রূপরেখা কেমন হবে, আমরা কী কী সংস্কার এখন করব। কী কী সংস্কার ভবিষ্যতে করব, কী কী সংস্কারের ধারাবাহিকতা থাকবে। রাজনৈতিক সরকারকে জনগণের কাছে এই প্রতিশ্রুতি দিতে হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ