30.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম

শাহরাস্তিতে মৃত গরুর মাংস বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা

শাহরাস্তি প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে বেরনাইয়া বাজারে মৃত গরুর মাংস বিক্রির অপরাধে মির্জাপুর গ্ৰামের আব্দুল লতিফের ছেলে মোঃ হেলাল উদ্দিন (২৮) কে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।

রোববার সকালে সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানার নির্দেশনায় ঘটনাস্থলে সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাকসুদ আলম পৌঁছালে তারা ঘটনার সত্যতা নিশ্চিত হন। এসময় সবার উপস্থিতিতে মাংসগুলো জব্দ করে মাটিতে পুঁতে দেয়া হয়।

মৃত গরুর মাংস বিক্রির অপরাধে অভিযুক্ত ব্যবসায়ী হেলাল উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার।

স্থানীয়রা জানান, মাংস বিক্রেতা হেলাল উদ্দিন দীর্ঘদিন ধরে এ ধরনের অপরাধ করে আসছে। তারা এই অসাধু ব্যবসায়ীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

অভিযান পরিচালনা করেন, শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার। এসময় আইনী সহায়তা প্রদান করেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাকসুদুর রহমান থানা প্রসাশনের পক্ষে এসআই নুরুল আনোয়ার ও সঙ্গীয় ফোর্স।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ