26.1 C
Bangladesh
মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬
spot_imgspot_img

চাঁদপুরে গ্যাস সংযোগ বিস্ফোরণে ৬জন দগ্ধ

স্টাফ রিপোর্টার: চাঁদপুর শহরের কোড়ালিয়ায় লাইনের গ্যাসের চুলা থেকে বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন।
রবিবার (৯ মার্চ) ভোর রাতে শহরের কোড়ালিয়া শাহাবাড়ি রোডে জাকির হোসেনের বাড়ীর চতুর্থ তলায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।
অগ্নিদগ্ধরা হলেন-আব্দুর রহমান সরদার (৬৫), তার স্ত্রী শাহানুর বেগম (৫৫), বড় ছেলে ইমাম হোসেন (৪০), বড় ছেলের স্ত্রী খাদিজা আক্তার (৩২), মেঝো ছেলের বৌ নিপা আক্তার (২৬) ও ছোট ছেলে মহিন (১৮)। এদের মধ্যে ইমাম হোসেন ও নিপা আক্তার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকীদের ঢাকায় রেফার করা হয়েছে।
চিকিৎসাধীন ইমাম হোসেন বলেন, তিনি শহরের বড় স্টেশন মাছঘাটে মাছের ব্যবসা করেন। অগ্নিদগ্ধ সকলেই তার পরিবারের সদস্য।
অগ্নিদগ্ধ আব্দুর রহমান সরদারের ভাগিনা মাহমুদ বলেন, ভোর রাতে সেহেরি খাবার জন্য খাবার গরম করতে চুলা জ্বালালে বিস্ফোরণ ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেয়া হয়।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. মাহমুদুল হাসান জানান, ঢাকায় যাদের প্রেরণ করা হয়েছে তাদের শরীরের ৫০/৬০ ভাগ পুড়েছে। এখানে চিকিৎসাধীন দুই জনের ২০ ভাগ পুড়েছে। দগ্ধ কাউকেই শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।হাসপাতালের সার্জারি বিভাগের জ্যেষ্ঠ চিকিৎসক রফিকুল হাসান ফয়সাল বলেন, দগ্ধ রোগীদের হাসপাতালে আনার পর ৪জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করা হয়। বাকী দু”জনকে হাসপাতালের ওয়ান স্টফ ইমার্জেন্সি কেয়ারে চিকিৎসাধীন রয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ