স্টাফ রিপোর্টার: চাঁদপুর পৌর ১০নং ওয়ার্ড বিএনপির সম্মেলন- ২০২৫ এবং দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ সোমবার বিকালে দ্বারকা নাথ (ডিএন) উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন মাঝি তিনি তার বক্তব্যে বলেন আপনাদের সজাগ থাকতে হবে। চারিদিকে চক্রান্ত চলছে। চক্রান্তের জাল ছিন্ন করে আমাদের এগিয়ে যেতে হবে। বিগত সময়ে আন্দোলন সংগ্রামে আমরা যাদের পাশে পেয়েছি তাদেরকে নিয়েই এই কমিটি ঘোষণা করা হবে। আগামীতে আমরা আরো শক্তিশালী হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ।
১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবুর রহমান এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক হাবিব উল্যাহ পাটওয়ারী ও জেলা যুবদলের সহদপ্তর সম্পাদক মোঃ ইউসুফ মিজি পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ হারুন অর রশিদ, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, জেলা বিএনপির সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু, ডিএম শাহজাহান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আফজাল হোসেন বেপারী, ১০নং ওয়ার্ড বিএনপির সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক শহিদুল ইসলাম মক্কু ছৈয়াল, জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক বশির আহমেদ খান রিপন, সহ-প্রচার সম্পাদক কবির হোসেন মিয়াজি, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শহিদ ঢালী, ১০নং ওয়ার্ড বিএনপির সমন্বয়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন বাচ্চু, ১০নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ ঢালী, জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ শামীম জমদ্দার, জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি নয়ন মাহমুদ ভুইয়া, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সফিউদ্দিন বাবলু, ১০নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজিবুর রহমান (সুমন) মস্তান, ১০নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আবুল হাসেম খাঁন, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ছাহিল খান ইয়াছিন, ১০নং ওয়ার্ড বিএনপির ১নং মহল্লা কমিটির সভাপতি মাহবুবুর রহমান পাটওয়ারী, ২নং মহল্লা কমিটির সভাপতি রুহুল আমিন পাটওয়ারী, ৩নং মহল্যা কমিটির সভাপতি নাছিম আহমেদ টিটু, ৪নং মহল্লা কমিটির সভাপতি শাহজাহান মিয়া, ১০নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ফয়সাল আহমেদ প্রমূখ।
পবিত্র কোরআন মজিদ থেকে তেলাওয়াত করেন ১০নং ওয়ার্ড বিএনপির সদস্য মোঃ ওমর ফারুক।
এসময় মক্কা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আমিন হাওলাদার, ১০নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি আক্কাছ মজুমদার, নজরুল ইসলাম নজু, মাসুদ পাটোয়ারী, সহ সাধারণ সম্পাদক শাহ আলম কিরন, আঃ হান্নান ওয়ার্ড বিএনপি নেতা জোবায়ের আলম বাপ্পী, হুমায়ুন মিয়া, ১০নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক কাউসার আহমেদসহ অসংখ্য তোকর্ম উপস্থিত ছিলেন।




