হাইমচর প্রতিনিধি: দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে হাইমচর উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (১২ মার্চ) সকাল ১০টায় উপজেলার সদর আলগী বাজার দুর্গাপুর স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে সর্বস্তরের জনগণের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিসমিল্লাহ মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা নারী ও শিশু ধর্ষণ-হত্যার মতো ঘৃণ্য অপরাধের তীব্র নিন্দা জানান এবং ধর্ষকদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।




