30.2 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

চাঁদপুরে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাবে সাড়ে ৩ লাখ শিশু

স্টাফ রিপোর্টার: চাঁদপুরে শিশুদের ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল খাওয়ানো উপলক্ষে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ মার্চ) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন জানান, আগামীকাল (১৫ মার্চ) শনিবার জেলায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ২ হাজার ৩৩২টি কেন্দ্রে বিরতিহীনভাবে ৩ লাখ ৫৪ হাজার ৯৮০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এদিন ৬-১১ মাস বয়সী ৪১ হাজার ১৮৯ জন শিশুদের নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ৩ লাখ ১৩ হাজার ৭৯১ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

কর্মশালার সঞ্চালনায় ছিলেন, ডাঃ শাহ মো: আমান উল্লাহ, প্রেজেন্টেশন উপস্থাপন করেন, ডাঃ মালিহা আফসার, প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ