31.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু#একনেকে ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন#সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছে সরকার: মাহ্দী আমিন#আজ ফরিদগঞ্জে আসছেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব#আমনের জমিতে আগাছা দমনে ব্যস্ত মতলব উত্তরের কৃষক#মতলব উত্তরে দুই অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২#মাঠ ও উপকরণ সংকটে ওছমানিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা ব্যাহত#মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনির পর পুলিশে সোপর্দ#মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবক দল নেতার দাফন সম্পন্ন, এমপির শোক#শাহরাস্তিতে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা

চাঁদপুর যৌথবাহিনী অভিযানে কারবারি বারেক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: চাঁদপুর হাইমচরে যৌথ বাহিনীর অভিযানে ২ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: বারেক খান (৩৫) নামে কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে উপজেলার চরভাঙ্গা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মাদক কারবারি বারেক হাইমচর উপজেলার চরাভাঙ্গা গ্রামের খান বাড়ির লোকমান খানের ছেলে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
তিনি বলেন, রাতভর হাইমচর থানা পুলিশসহ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মাদকসহ বারেক খানকে গ্রেপ্তার করা হয়। বারেক একজন তালিকাভুক্ত মাদক কারবারি। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। গেল ৪ সেপ্টেম্বর হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

ইতোমধ্যে জেলার বিভিন্ন অপরাধমূলক কাজে অভিযুক্ত বহু আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকমুক্ত চাঁদপুর গড়ার লক্ষে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ