30.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম

আজম খানের পক্ষে আশিকাটিতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপির বৈদেশিক সম্পর্ক উপ-কমিটির অন্যতম সদস্য মোঃ আজম খানের পক্ষ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ মার্চ) চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের আশিকাটি চাঁদখার বাজারে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আশিকাটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার মাহফিলে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের সাবেক ভিপি বিএনপি নেতা শাহনেওয়াজ খান, আশিকাটি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও চাঁদখার বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ শাহাদাৎ খান, আশিকাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ ফারুক গাজী, চাঁদখার বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহেদ হাসান কাশিম গাজী, এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক ফয়েজ আহমেদ, জামায়েত ইসলামী সহ সেক্রেটারি শেখ ফরিদ উদ্দিন, প্রবীন বিএনপি নেতা মোঃ মিছির আলী গাজী। ইফতার ও দোয়া মাহফিলের সার্বিক দায়িত্বে ছিলেন আশিকাটি চাঁদখার বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোবাইল জোনের স্বত্বাধিকারী মোহাম্মদ হেলাল উদ্দিন, মোতালেব হোসেন, সাব্বির গাজী প্রমূখ। ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রায় দুই হাজার নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বাজারের সকল ব্যববসায়ীদের মাঝে আজম খানের পক্ষ থেকে ইফতার দেওয়া হয়।
অনুষ্ঠানে দোয়া মুনাজাত পরিচালনা করেন কাশিম খান জামে মসজিদের খতিব মুফতি আরিফুল ইসলাম আবরারি।

Related Articles

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ