29.3 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

রামপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। ১৪ মার্চ শুক্রবার বিকেলে ইউনিয়নের কামরাঙ্গা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে উক্ত সম্মেলনে পুনরায় সভাপতি পদে মোঃ তালিম হোসেন পাঠান ও সাধারণ সম্পাদক পদে কাজী দ্বীন মোহাম্মদ নির্বাচিত হয়েছেন। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

এর আগে ইউনিয়ন বিএনপির আহবায়ক তালিম হোসেন পাঠানের সভাপতিত্বে, সদস্য সচিব কাজী দ্বীন মোহাম্মদ এর সঞ্চালনায় সম্মেলনে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি রাশেদা বেগম হীরা।

উদ্বোদকের বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির আহবায়ক শাহজালাল মিশন। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর হোসেন খাঁন। উক্ত সম্মেলন ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা ওলামা দলের আহবায়ক জসিম উদ্দিন পাটওয়ারী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হযরত আলী, এ্যাড. জাকির হোসেন ফয়সাল, মোহাম্মদ আলী, আক্তার হোসেন সাগর, এ্যাড. জসিম উদ্দিন মেহেদী, সদস্য আবু তাহের খোকন, জাকির হোসেন তালুকদার।

এসময় আরো বক্তব্য রাখেন ওয়ার্ড ও ইউনিয়নের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদল, তাঁতীদল, কৃষকদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় চাঁদপুর জেলা, সদর উপজেলা এবং রামপুর ইউনিয়ন সহ আশপাশের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদল, তাঁতীদল, কৃষকদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ