মতলব দক্ষিণ প্রতিনিধি: চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভার ৫৩৫জন নিবন্ধিত জেলে পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ মার্চ) সকাল ১১টায় নারায়ণপুর পৌরসভার অস্থায়ী কার্যালয়ে জাটকা নিধন থেকে বিরত থাকতে পৌরসভার নিবন্ধিত ৫৩৫ জন জেলেদের মাঝে ৪০ কেজি হারে ২১ টন ৪০০কেজি চাল বিতরণ করা হয়।
চাল বিতরণের উদ্বোধন করেন নারায়ণপুর পৌরসভার~ মতলব দক্ষিণ উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মনোয়ারা বেগম। উদ্বোধনকালে তিনি বলেন, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস জেলার মতলব উত্তরের ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত মেঘনা নদীর ৭০ কিলোমিটার জাটকা রক্ষায় অভয়াশ্রম বাস্তবায়ন করা হবে। আইন অমান্য করে কোনো জেলে মাছ আহরণ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন,ট্যাগ অফিসার উপজেলা সহকারী শিক্ষা অফিসা সেলিনা বেগম, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদল সদস্য সচীব মো.সোহেল রানা প্রধান উপজেলা ছাত্রদল সদস্য সাবেক ও নারায়নপুর পৌর ছাত্র দল আহব্বায়ক সজিব মজুমদার। নারায়নপুর ইউডিসি নজরুল ইসলাম। মতলব দক্ষিণ থানা মৎসজীবি দলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম মৃধা,মামুন প্রধান। এছাড়াও অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গ্রামপুলিশসহ, গণমাধ্যম কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
উল্লেখ্য; মোট ৫৮৮জন নিবন্ধিত জেলের মধ্যে ৫৩৫ জনের চাল এসেছে। নিবন্ধিত জেলে বিদেশে অবস্থান,পেশা পরিবর্তন,যাচাই ও বাচাই এবং স্মার্ট কার্ডের ভিত্তিতে বিতরণের সকল নিয়ম বহাল রেখে তাদের মাঝে চাল বিতরণ করা হয়। নারায়ণপুর পৌরসভার কার্যক্রম শুরু হওয়ার পর দ্বিতীয় ধাপে জাটকা নিধন থেকে বিরত থাকতে নিবন্ধিত জেলেদেরকে ভিজিএফ এর এ চাল বিতরণ করা হলো।




