27.2 C
Bangladesh
সোমবার, নভেম্বর ২, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হাজীগঞ্জে বিএমে সেরা সরকারি মডেল পাইলট, আলিমে জিপিএ-৫ আহমাদিয়া মাদ্রাসায়#শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি অকৃতকার্য#হাইমচরে জিপিএ-৫ পেলেন ৩ শিক্ষার্থী, পাসের হার ৩৯.৮৩ শতাংশ#হাজীগঞ্জে এইচএসসি ভোকেশনালে পাসের হার ৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১১ জন#কচুয়ায় জিপিএ-৫ পাওয়া মাইসার স্বপ্ন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা#জনগণের অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয়: শেখ ফরিদ আহম্মেদ মানিক#বাবুরহাট দক্ষিণ দাসদীতে রাস্তা বন্ধ, ভোগান্তিতে অর্ধশতাধিক পরিবার#ভারত থেকে আনা চালে আফলাটক্সিন শনাক্ত, ৯ হাজার ৫০০ টন বিতরণ স্থগিত#এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ#এক-দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থীদের এক মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ

চাঁদপুরে ১৩ বছর পর ড্যাবের ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার: চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জেলা শাখার উদ্যোগে ১৩ বছর পর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ মার্চ) প্রেসক্লাব ভবনের নিচে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ড্যাব চাঁদপুর জেলা শাখার সভাপতি ডাঃ মোবারক হোসেন চৌধুরীর সভাপতিত্বে আয়োজক কমিটির আহ্বায়ক ডা: সৈয়দ আহমদ কাজল ও সাধারণ সম্পাদক ডা: মোহাম্মদ মাহাবুবুল আলমের যৌথ সঞ্চালনায় ইফতার পূর্বে বক্তব্য রাখেন , বিশিষ্ট চিকিৎসক জাহাঙ্গীর খান, ডা: সালেহ আহমেদ ও ডা: গফুর মিয়া।

আমন্ত্রিত অতিথি ছিলেন, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক একেএম মান্নান, মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা: হারুন অর রশিদ, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: একেএম মাহাবুবুর রহমান, ব্যবসায়ী নেতা সুভাষ চন্দ্র রায় প্রমুখ।

ইফতার মাহফিলে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

দোয়া পরিচালনা করেন, কালেক্টরেট জামে মসজিদের খতির মাওলানা ড. মোশারফ হোসাইন। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চাঁদপুরের চিকিৎসকরা সহ জেলা সদর হাসপাতাল ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ