27.2 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

মতলব দক্ষিণে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ডাঃ আনিসুল আউয়াল এর সংবাদ সম্মেলন

মতলব প্রতিনিধি : শ্রম মন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত সচিব, জিয়া সাইভার ফোর্সের উপদেষ্টা ও মতলব ডক্টর ফোরামের যুগ্ম আহবায়ক এবং চাঁদপুর ২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডাঃ এ এম এম আনিসুল আউয়াল পিএইচডি মতলব দক্ষিণ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন করেন।

মতলব প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম সারওয়ার সেলিমের সভাপতিত্ব আজ ২৫ মার্চ মঙ্গলবার বেলা আড়াইটার সময়ে কচিকাঁচা মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় তিনি বলেন, আমি হাসিনার স্বৈরশাসনের পতনে আমি একজন একটিভিস্ট হিসেবে কাজ করেছি। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের গণতন্ত্র যখন আওয়ামীতন্ত্রে পতিত হয়েছিল এবং দেশের সার্বভৌমত্ব যখন হুমকির মধ্যে ছিল তখন প্রতিনিয়ত আমি আমার চাকুরী ও জীবনের ঝুঁকি নিয়ে সরকারের অপকর্মের বিরুদ্ধে অনবরত লাইভ ভিডিও’র মাধ্যমে এর প্রতিবাদ জানিয়েছি।

তিনি আরো বলেন, আমি ১৯৭৯ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজের জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম আহবায়ক ছিলাম। আমার আশা ব্যক্তিগত প্রোফাইল, ছাত্র রাজনীতি ও পেশাগত জীবনের দায়িত্ব পালনের কারনে দল আমাকে মনোনয়ন দিবেন।

এছাড়াও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) থেকে মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে কী কী কাজ করবেন তা সাংবাদিকদের কাছে তুলে ধরেন।

মতলব প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক ফজলে রাব্বি ইয়ামিনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আমাদের সময় প্রতিনিধি মাহফুজ মল্লিক, আওয়ার বাংলাদেশ ব্যুরো ইনচার্জ লোকমান হোসেন হাবীব , ইলশেপাড় প্রতিনিধি সফিকুল ইসলাম রিংকু প্রমুখ।

এ সময় মতলব উত্তর প্রেসক্লাব সভাপতি গোলাম নবী খোকনসহ মতলব দক্ষিণ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ