29.3 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

উত্তর কোরিয়াকে হারানোর পরও কোচ বরখাস্ত করলো আরব আমিরাত

খেলাধুলা ডেস্ক: বিশ্বকাপ বাছাইপর্বে উত্তর কোরিয়াকে ২-১ গোলে হারানোর পর কোচ পাওলো বেনটোকে বরখাস্ত করেছে সংযুক্ত আরব আমিরাত। যদিও এই জয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলার আশা এখনো টিকিয়ে রেখেছে আরব আমিরাত।

এক বিবৃতিতে প্রধান কোচ বেনটোসহ পুরো কোচিং প্যানেল বরখাস্তের ঘোষণা দিয়েছে দেশটির ফুটবল এসোসিয়েশন। বিবৃতিতে আরো বলা হয়েছে বিশ্বকাপ বাছাইপর্বে ও অন্যান্য প্রতিযোগিতাকে সামনে রেখে বেনটোর পরিবর্তে নতুন কোচের নাম দ্রুতই ঘোষণা করা হবে।

আগামী ৫ জুন উজবেকিস্তান ও ১০ জুন কিরগিস্থানের বিপক্ষে বাছাইপর্বের শেষ দুটি ম্যাচে আরব আমিরাত দলে নতুন কোচ দেখা যেতে পারে।

এর মধ্যে প্রথম ম্যাচে জিততে পারলে ২০২৬ বিশ্বকাপের টিকেট অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। এশিয়ান বাছাইপর্বে এ-গ্রুপে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা উজবেকদের থেকে চার পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে আরব আমিরাত।

৫৫ বছর বয়সী বেনটো ২০২৩ সালের জুলাইয়ে আরব আমিরাতের কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন। বাছাইপর্বে পারফরমেন্সের ধারাবাহিকতা না থাকায় তাকে দল ছাড়তে হলো। পর্তুগাল ও দক্ষিণ কোরিয়ার সাবেক এই কোচের অধীনে মঙ্গলবার উত্তর কোরিয়ার বিপক্ষে ইনজুরি টাইমের গোলে কোনমতে জয় পায় আরব আমিরাত।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ