31.5 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির বৈঠক দুপুরে#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি

কেকেআরের সবাই বাজিতে আসক্ত! বিস্ফোরক দাবি রমনদীপের

অনলাইন ডেস্ক: কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) কমবেশি সব ক্রিকেটার গেমিংয়ে বাজি ধরেন বলে বিস্ফোরক দাবি করেছেন দলের সাবেক ক্রিকেটার রমনদীপ সিং। বিশেষ করে শ্রেয়াস আইয়ার ফিফা গেমে ছিলেন মাস্টার, যা দলের বাজির সংস্কৃতির অংশ হয়ে উঠেছিল বলে জানান তিনি।

তবে রমনদীপ স্পষ্ট করেছেন যে এটি ম্যাচ গড়াপেটার মতো কোনো বাজি ছিল না। বরং দলের গেমিং রুমে খেলোয়াড়রা একে অপরকে হারানোর জন্য ব্যক্তিগতভাবে বাজি ধরতেন। এতে ফিফা গেম এবং পোকারে লাখ লাখ টাকা লেনদেন হতো।

রমনদীপ জানান, গেমিং রুমে দুই খেলোয়াড় প্রতিদ্বন্দ্বিতায় নামলে, জয়ী খেলোয়াড় পরাজিত খেলোয়াড়ের কাছ থেকে বাজির অর্থ পেতেন। তিনি আরও বলেন, এই বাজির অঙ্ক ২০-২৫ হাজার টাকা থেকে শুরু হয়ে ১ লাখ পর্যন্ত পৌঁছে যেত। পোকারের ক্ষেত্রে এটি ১০ লাখ টাকাও ছাড়িয়ে যেত!

পডকাস্টে রমনদীপ বলেন, “হ্যাঁ, আমরা একে অপরের সঙ্গে খেলার সময় বাজি ধরতাম। কেউ অনেক টাকা হারাত, আবার কেউ অনেক টাকা জিতত। শ্রেয়াস ফিফায় অসাধারণ ছিলেন, আর বিবেক পাজিকে হারানো অসম্ভব ছিল। তাই ওর সঙ্গে বাজি ধরা ছিল বোকামি। আমি সাধারণত নীচে নীচে বৈভব কিংবা সূয়াসের সঙ্গে খেলতাম। নীতীশ পাজি-ও ভালো খেলতেন, তাঁর সঙ্গেও খেলতাম।”

রমনদীপ আরও জানান, “আমাদের বাজি শুরু হতো ২০-২৫ হাজার থেকে। কেউ কেউ এক লাখ পর্যন্ত বাজি ধরত। তবে ফিফা গেমের তুলনায় পোকারে বাজির পরিমাণ ছিল আরও বেশি। লাখ লাখ টাকা লেনদেন হতো।”

এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কেকেআর বা বিসিসিআই থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ