27.2 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

চাঁদপুরে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের অনুদান প্রদান

স্টাফ রিপোর্টার: ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের আর্থিক অনুদানের প্রথম পর্বের চেক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২৪ জন আহত যোদ্ধাদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

জেলা প্রশাসকের কাছ থেকে এসব চেক গ্রহণ করেন জুলাইয়ে আহত যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা।
প্রথম পর্বে অনুদানের চেক প্রাপ্তদের মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে ৫ জনকে ২ লাখ করে ১০ লাখ টাকা এবং ‘বি’ ক্যাটাগরিতে ১৯ জনকে ১৯ লাখ টাকা দেয়া হয়েছে।

অনুদান প্রদানকালে জেলা প্রশাসক বলেন, জুলাই যোদ্ধাদের নির্ধারণ করতে আমরা সর্বোচ্চ সর্তকর্তা ও স্বচ্ছতা বজায় রেখেছি। রাষ্ট্র আহতদের বিষয়টি গুরুত্ব দিয়ে ঈদকে সামনে রেখে এই অনুদান প্রদানের ব্যবস্থা করেছেন।

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুপ্রভাত চাকমা ও বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ