29.9 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা জহির বেপারী গুরুতর আহত!

স্টাফ রিপোর্টার: শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি জহির বেপারী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

আজ সোমবার বেলা ১২টার সময় চেয়ারম্যানঘাট এলাকায় চাঁদপুর টু কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের উপর দিয়ে রাস্তা পারাপারের সময় বেপরোয়া ভাবে চালানো দ্রুতগামী মোটরসাইকেল এর সাথে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করান। এ সময় ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে জানান তার বাম পায়ের দুটি হারেই ভেঙে গেছে।

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে দেখতে হাসপাতালে ছুটে যান জেলা বিএনপির সদস্য বাকের খন্দকার সহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীরা তার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চান।

এছাড়াও তার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ