29.3 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযান ও জরিমানা

স্টাফ রিপোর্টার: চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক শহরের পুরাণবাজারে অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার ( ১০ এপ্রিল) দুপুরে পরিচালিত অভিযানে ভোক্তা সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী হলুদ ও মরিচের গুড়ার সাথে রং,আটা ও ভুট্টার গুড়া মিশিয়ে বিক্রি করায় জীবন দেকে ৫০ হাজার এবং ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মিশিয়ে, নোংরা ও অসাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে আদি যুগল মিষ্টান্ন ভাণ্ডারকে ১৫ হাজার টাকা সহ মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।
চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলেও অঙ্গীকার করেন।
এসময় মালামাল ও ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ধ্বংস করা ও নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয়। জন সচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি, ক্রয় ভাউচার সংরক্ষণ, নকল ও ভেজাল পণ্য বিক্রয় এবং অবৈধ মজুদদারী থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো: নজরুল ইসলাম, ক্যাবের প্রতিনিধি বিপ্লব সরকার এবং পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ