29.3 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

চাঁদপুরে আগুনে ১৫ ব্যবসা প্রতিষ্ঠান পুড়েছে

স্টাফ রিপোর্টার: চাঁদপুরে মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাজারে আগুন লেগে কম বেশি ১৫ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এঘটনায় কোন হতাহত হয়নি।

শুক্রবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৭ টায় বাবুরহাট-মতলব সড়কের ওই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

স্থানীয় বাসিন্দা তাজুল ইসলাম জানান, সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে বাজারে একটি হার্ডওয়ার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

ব্যবসায়ীদের দাবি তাদের প্রায় ৮/১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আগুনে বেশি ক্ষতিগ্রস্ত দোকানগুলো হচ্ছে- নবীরের হার্ডওয়ার দোকান, শরীফের রং এর দোকান, অনিলের ফার্মেসী, গণেশের স্বর্ণের দোকান, মুক্তারের হার্ডওয়ার দোকান, আলমের মুদি দোকান, ফারুকের টিনের দোকান, রহিমের ফার্মেসী ও কুমিল্লা মিষ্টান্ন ভান্ডার। এছাড়াও বাকি দোকানগুলোর আংশিক পুড়েছে।

চাঁদপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স উত্তর স্টেশনের উপ-সহকারী পরিচালক সৈয়দ মোর্শেদ হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক মতলব দক্ষিণ ও চাঁদপুরের ৪টি ইউনিট ঘটনাস্থলে আসে। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এখনো জানা যায়নি। তদন্ত করলে ক্ষয়ক্ষতি পরিমাণ বলা যাবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ