29.3 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

জনগণের সহযোগিতায়ই মাদকমুক্ত শান্তিপূর্ণ সমাজ গড়া সম্ভব: ওসি মহিউদ্দিন ফারুক

হাজীগঞ্জ প্রতিনিধি: চাঁদপুরের হাজীগঞ্জ থানায় পুলিশের উদ্যোগে পালিত হয়েছে “ওপেন হাউজ ডে”।

বুধবার (১৬ এপ্রিল) বিকাল ৫ টায় হাজীগঞ্জ থানা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন ফারুক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনায় উঠে আসে পুলিশের সেবামূলক কার্যক্রম, জননিরাপত্তা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক নির্মূল, সড়ক দুর্ঘটনা রোধসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়।
অনুষ্ঠানে অতিথিরা পাড়া-মহল্লার সমস্যা, সামাজিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরাসরি মতামত তুলে ধরেন।

ওসি মহিউদ্দিন ফারুক বলেন, “ওপেন হাউজ ডে হলো জনগণের সঙ্গে পুলিশের সরাসরি সংযোগ স্থাপনের একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম। আমরা চাই জনগণ পুলিশকে আস্থার প্রতীক হিসেবে দেখুক। সবাই মিলে কাজ করলে অপরাধমুক্ত ও শান্তিপূর্ণ হাজীগঞ্জ গড়ে তোলা সম্ভব।”

তিনি আরও বলেন, “বর্তমান পুলিশ প্রশাসন আগের চেয়ে অনেক বেশি জনবান্ধব। আমরা চাই কেউ ভয় না পেয়ে থানায় এসে তাদের সমস্যা জানাক, সহযোগিতা চাওয়াটা হোক সাধারণ ব্যাপার।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. রাজীব, থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ জয়নাল আবেদীন, নারী এসআই জোবাইদুর নাহারসহ থানার অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকলে পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানান এবং নিয়মিতভাবে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার দাবি জানান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ