30.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম

চাঁদপুরে ভোক্তার অভিযানে জরিমানা

স্টাফ রিপোর্টার: চাঁদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার ( ১৭ এপ্রিল) দুপুরে চাঁদপুর জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক বিপণীবাগ ও হকার্স মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে নোংরা ও অসাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, ক্ষতিকর রং ও মেয়াদ বিহীন আইসক্রিম তৈরি করায় জনতা আইসক্রিমকে ১০ হাজার এবং আমদানিকৃত ঔষধে ডকুমেন্টস না থাকায় একজন ভোক্তার অভিযোগ প্রেক্ষিতে মুসলিম ফার্মেসীকে ১০ হাজার টাকা সহ মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

চাঁদপুর ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দিলে, জরিমানার অর্থ তাৎক্ষনিক অভিযুক্ত প্রতিষ্ঠান সমূহ পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট বিতরণ করা হয়।

অভিযানকালে ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি, ক্রয় ভাউচার সংরক্ষণ , নকল ও ভেজাল পণ্য বিক্রয় এবং অবৈধ মজুদদারী থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ