26.8 C
Bangladesh
সোমবার, নভেম্বর ২, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হাজীগঞ্জে বিএমে সেরা সরকারি মডেল পাইলট, আলিমে জিপিএ-৫ আহমাদিয়া মাদ্রাসায়#শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি অকৃতকার্য#হাইমচরে জিপিএ-৫ পেলেন ৩ শিক্ষার্থী, পাসের হার ৩৯.৮৩ শতাংশ#হাজীগঞ্জে এইচএসসি ভোকেশনালে পাসের হার ৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১১ জন#কচুয়ায় জিপিএ-৫ পাওয়া মাইসার স্বপ্ন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা#জনগণের অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয়: শেখ ফরিদ আহম্মেদ মানিক#বাবুরহাট দক্ষিণ দাসদীতে রাস্তা বন্ধ, ভোগান্তিতে অর্ধশতাধিক পরিবার#ভারত থেকে আনা চালে আফলাটক্সিন শনাক্ত, ৯ হাজার ৫০০ টন বিতরণ স্থগিত#এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ#এক-দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থীদের এক মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ

চাঁদপুরে সিএনজি চালকদের সড়ক অবরোধ : তীব্র যানজট, ভোগান্তি

স্টাফ রিপোর্টার: চাঁদপুরে সিএনজি স্ট্যান্ডসহ বিভিন্ন সুবিধা না দিয়ে পৌর টোল আদায় বন্ধ করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে চালক ও শ্রমিকরা।

রবিবার সকাল ১১টা থেকে দুই ঘন্টা ধরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে চাঁদপুর-কুমিল্লা মহাসড়ক অবরোধ করে রাখে সিএনজি চালকরা।

এসময় তারা দাবি করে, ৫ আগস্টের পর হঠাৎ করে এক সপ্তাহ ধরে জেলার বিভিন্ন স্থানে পৌর টোল আদায় চলছে। অথচ সিএনজি’র জন্য নির্ধারিত স্ট্যান্ড নেই। জেলা প্রশাসকের কাছে কয়েকটি দাবি উল্লেখ করে তারা স্মারকলিপি দিয়েছে।

এদিকে সড়ক অবরোধে দু”পাশে আটকা পড়ে শত শত যানবাহন। এতে করে যাত্রী ও পথচারীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়।
পরে অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান সহ পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে সিএনজি চালকদের দাবি পর্যালোচনা করে সিদ্ধান্ত জানানো হবে বলে আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে।

পরে জেলা প্রশাসন ও ট্রাফিক পুলিশের সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়। এসময় রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখতে চাঁদপুর জেলা সিএনজি মালিক সমিতির নেতৃবৃন্দ ট্রাফিক পুলিশের পাশাপাশি কাজ করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ