30.2 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

চাঁদপুর জেলা আ.লীগের সহ-সভাপতি সহ গ্রেপ্তার-৩

চাঁদপুর প্রতিনিধি : নাশকতার মামলায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌরসভা ও উপজেলার সাবেক চেয়ারম্যান ইউসুফ গাজীকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে।
এছাড়াও যৌথ বাহিনীর অভিযোগে পৌর সভার ১ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হজু ব্যাপারী ও যুগ্ম সম্পাদক রাসেল গাজীকে গ্রেফতার করেছে।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: বাহার মিয়া।

চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ইউসুফ গাজীকে শুক্রবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে শহরে মুখার্জি ঘাট নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। একই রাতে ওয়ার্ড যুবলীগের দুই নেতাকেও গ্রেপ্তার করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো: বাহার মিয়া বলেন, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ইউসুফ গাজী ও হজু বেপারীর বিরুদ্ধে থানায় নাশকতার মামলা রয়েছে। তবে রাসেল গাজী মাদক মামলায় গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার ৩জনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ