30.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম

চাঁদপুর হাসপাতালে দালাল চক্রের দুই সদস্য আটক

স্টাফ রিপোর্টার: চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে রোগীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগে মো: মাসুদ (২৮) ও জুম্মন (৪০) নামের দুই দালাল সদস্যকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে হাসপাতালে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে।
অভিযানের তথ্য নিশ্চিত করেন, চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর আর্মি ক্যাম্প ও সদর মডেল থানা পুলিশের সমন্বয়ে তালিকাভুক্ত দালাল চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল হতে রোগীদের কাছ থেকে অবৈধ অর্থ আদায়ের সময় দালাল চক্রের সদস্য মাসুদ ও জুম্মনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি মোবাইল ফোন।

পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মোবাইল ও আটক ব্যক্তিদের সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ