27.6 C
Bangladesh
রবিবার, নভেম্বর ১, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হাজীগঞ্জে বিএমে সেরা সরকারি মডেল পাইলট, আলিমে জিপিএ-৫ আহমাদিয়া মাদ্রাসায়#শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি অকৃতকার্য#হাইমচরে জিপিএ-৫ পেলেন ৩ শিক্ষার্থী, পাসের হার ৩৯.৮৩ শতাংশ#হাজীগঞ্জে এইচএসসি ভোকেশনালে পাসের হার ৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১১ জন#কচুয়ায় জিপিএ-৫ পাওয়া মাইসার স্বপ্ন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা#জনগণের অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয়: শেখ ফরিদ আহম্মেদ মানিক#বাবুরহাট দক্ষিণ দাসদীতে রাস্তা বন্ধ, ভোগান্তিতে অর্ধশতাধিক পরিবার#ভারত থেকে আনা চালে আফলাটক্সিন শনাক্ত, ৯ হাজার ৫০০ টন বিতরণ স্থগিত#এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ#এক-দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থীদের এক মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ

চাঁদপুর মোলহেডে অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার: চাঁদপুর জেলা শহরের একমাত্র পর্যটন এলাকা রেলওয়ে বড় স্টেশন মোলহেড থেকে সব অবৈধ স্থাপনা উচ্ছেদে সাঁড়াশি অভিযান পরিচালিত হয়েছে। রোববার (৪ মে ২০২৫) বিকেল ৫টায় জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের নির্দেশে পৌর প্রশাসনের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহর নেতৃত্বে দুই শতাধিক ভাসমান দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

উচ্ছেদকৃত মালামাল পৌরসভার গাড়ি বোঝাই করে নিয়ে যেতে দেখা যায়।

উচ্ছেদ অভিযান চলাকালীন এলাকার শত শত মানুষ এসে ভিড় জমায়। যারা প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে দোকানপাটগুলো সরায়নি তাদেরগুলো নদীতে ফেলে দেয়া হয়।

এছাড়া রেলের জায়গায় অবৈধভাবে দীর্ঘদিন যাবৎ গড়ে তোলা বিভিন্ন খেলনাসহ রাইডগুলো সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমতউল্লাহ জানান, চাঁদপুরের এই স্থানটি পর্যটন এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। এখানে প্রতিদিন প্রচুর দর্শনার্থীর সমাগম হয়। অথচ এর প্রবেশমুখে ও ভেতরে ভাসমান অবৈধ দোকান বসিয়ে সৌন্দর্য বিনষ্ট করা হয়েছে।

চাঁদপুর শহরে তিন নদীর মিলনস্থলের দর্শনীয় এই জায়গাটি পর্যটনের জন্যে সম্ভাবনাময় স্থান। এখানে যে যার মতো করে রেলওয়ের জায়গা দখল করে নিয়েছে। তাদের উচ্ছেদ করার উদ্যোগ নেয়া হলে নানা ছলছুতো তৈরি করে সহানুভূতি আদায়ের চেষ্টা করা হয়। অভিযান চলাকালে রেলওয়ের চাঁদপুর স্টেশন মাস্টার মারুফ হোসেন, চাঁদপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মফিজ উদ্দিন হাওলাদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানে অংশ নেয়া সংশ্লিষ্টরা জানান, পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই উচ্ছেদ অভিযানে সহায়তা করেছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ