29.3 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

হাজীগঞ্জে স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে জরিমানা ও সীল গালা

হাজীগঞ্জ প্রতিনিধি: চাঁদপুরের হাজীগঞ্জে নিবন্ধন না থাকা ও ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় হাজীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪টি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা এবং দুটিকে সীলগালা করা হয়েছে।

রবিবার (৪ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান। প্রশাসনের পক্ষ থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মা জেনারেল হাসপাতালকে ৫ হাজার, শাহজাহান মেমোরিয়াল এন্ড ট্রমা সেন্টারকে ৩০ হাজার ও পপুলার হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগণস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া নিবন্ধন না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফাতেহা ডায়াগণস্টিক সেন্টার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা ও সীলগালা এবং সুর্যের আলো ক্লিনিককে সীলগালা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আহমেদ তানভীর হাসান, স্বাস্থ্য পরিদর্শক মো: জসিম উদ্দিন ও থানা পুলিশ সদস্যরা।  

হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান বলেন, স্বাস্থ্য সেবার মান নিশ্চিত করতে এসব প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ