27.2 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

চাঁদপুরে বিএডিসি’র বীজ সরবরাহ প্রকল্পের আওতায় বীজ ডিলার প্রশিক্ষন

স্টাফ রিপোর্টার: চাঁদপুরে ”কৃষক পর্যায়ে বিএডিসি’র বীজ সরবরাহ কার্যক্রম জোরদারকরন প্রকল্পের আওতায় বীজ ডিলার প্রশিক্ষন” জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের প্রশিক্ষন হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ( ৪ মে) সকালে জেলা কৃষি সম্প্রসারন প্রশিক্ষন হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দীন।

বিএডিসি কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক (বীজ বিপনন) মো: নিগার হায়দার খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপ-পরিচালক, স্থানীয় সরকার ও প্রশাসক চাঁদপুর পৌরসভা মো: গোলাম জাকারিয়া, বিএডিসি কুমিল্লা অঞ্চলের যুগ্ম-পরিচালক (সার) মো: বদরউদ্দিন ভূইয়া, চাঁদপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের জেলা প্রশিক্ষক সাইফুল আলম আলামিন, বিএডিসি’র সিনিয়র সহকারি পরিচালক (বীজ) মো: খায়রুল বাসার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, বিএডিসি কুমিল্লা অঞ্চলের উপ সহকারি পরিচালক মো: জহিরুল ইসলাম। দিনব্যাপী প্রশিক্ষনে জেলার ৫০ জন (ডিলার) প্রশিক্ষনার্থী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অতিথিদের মাঝে শুভেচ্ছা স্বারক ক্রেস্ট প্রদান করা হয়।

বিএডিসি কুমিল্লা অঞ্চলের অর্থায়নে ”কৃষক পর্যায়ে বিএডিসি’র বীজ সরবরাহ কার্যক্রম জোরদারকরন প্রকল্প এর আওতায় বীজ ডিলার প্রশিক্ষন” টি বাস্তবায়িত হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ