26.8 C
Bangladesh
সোমবার, নভেম্বর ২, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হাজীগঞ্জে বিএমে সেরা সরকারি মডেল পাইলট, আলিমে জিপিএ-৫ আহমাদিয়া মাদ্রাসায়#শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি অকৃতকার্য#হাইমচরে জিপিএ-৫ পেলেন ৩ শিক্ষার্থী, পাসের হার ৩৯.৮৩ শতাংশ#হাজীগঞ্জে এইচএসসি ভোকেশনালে পাসের হার ৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১১ জন#কচুয়ায় জিপিএ-৫ পাওয়া মাইসার স্বপ্ন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা#জনগণের অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয়: শেখ ফরিদ আহম্মেদ মানিক#বাবুরহাট দক্ষিণ দাসদীতে রাস্তা বন্ধ, ভোগান্তিতে অর্ধশতাধিক পরিবার#ভারত থেকে আনা চালে আফলাটক্সিন শনাক্ত, ৯ হাজার ৫০০ টন বিতরণ স্থগিত#এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ#এক-দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থীদের এক মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ

শাহরাস্তিতে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

শাহরাস্তি প্রতিনিধি: শাহরাস্তিতে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ মে ২০২৫) সকালে শাহরাস্তি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স গেইট সংলগ্ন ফাতেমা ল্যাব এন্ড কন্সালটেশন সেন্টারকে ২৫ হাজার টাকা, দি খান ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা ও মডার্ন ল্যাব ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত টেকনিশিয়ানের সার্টিফিকেট না থাকায় ও লাইসেন্স হালনাগাদ না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৮২-এর ৬(১) ও ৮ ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর বিভিন্ন ধারায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অভিযুক্তদেরকে জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে যৌথ অভিযান পরিচালনায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার ও স্যানিটারি ইন্সপেক্টর এবং শাহরাস্তি মডেল থানা পুলিশের উপ পরিদর্শক ও সদস্যগণ।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ