26.1 C
Bangladesh
মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬
spot_imgspot_img

চাঁদপুরে মাকে হত্যায় ছেলের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার: চাঁদপুর শহরে ৫নম্বর রেলঘাট এলাকায় মা জায়েদা বেগম(৪৫)কে ইট ও দা দিয়ে আঘাত করে হত্যার দায়ে ছেলে শরীফ বেপারী (৩২)কে আদালত যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে।

বুধবার (১৪ মে) দুপুরে চাঁদপুর সিনিয়র জেলা ও দায়রা জজ শামছুন্নাহার এই রায় প্রদান করেন।

হত্যার শিকার জায়েদা বেগম রেলঘাট এলাকার আরব আলী বেপারীর স্ত্রী এবং যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত শরীফ তার বড় ছেলে। তারা রেলঘাট এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। তাদের স্থায়ী ঠিকানা সদর উপজেলার কল্যানপুর ইউনিয়নের দাসদী গ্রামের বেপারী বাড়ি।

মামলার বিবরণে জানা যায়, শরীফ মাদকাসক্ত ছিলেন। তার বিরুদ্ধে রেলওয়ে থানায় মাদক মামলা ছিল। মাদক সেবন করে প্রায়ই শরীফ তার মায়ের সাথে খারাপ আচরণ করতো। ঘটনার দিন ২০১৭ সালের ১১ জুলাই সন্ধ্যায় কথা কাটাকাটির এক পর্যায়ে শরীফ তার মাকে ঘরে নিয়ে দরজা বন্ধ করে ইট ও দা দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। পরে আশপাশের লোকজন ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জায়েদা বেগমকে মৃত ঘোষণা করেন।

জায়েদা বেগম এর হত্যার বিষয়টি এলাকায় জানাজানি হলে সদর মডেল থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে শরীফকে আটক করে।

ঘটনায় আরব আলী বেপারী ওই রাতেই স্ত্রীকে অভিযুক্ত করে ছেলে শরীফকে আসামী করে হত্যা মামলা দায়ের করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন এসআই মো: রাশেদ তদন্ত শেষে ওই বছর ১০ অক্টোবর আদালতে চার্জশীট দাখিল করেন।

মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবী পিপি কুহিনুর বেগম বলেন, মামলাটি প্রায় ৮ বছর চলমান অবস্থায় আদালত ১৬ জনের স্বাক্ষ্য গ্রহণ করেন।

স্বাক্ষ্য গ্রহণে আসামীর অপরাধ স্বীকার করা এবং মামলার নথি পর্যালোচনা শেষে বিচারক এই রায় প্রদান করেন। রায়ের সময় আসামী উপস্থিত ছিলেন। সরকার কর্তৃক নিযুক্ত আসামী পক্ষের আইনজীবী ছিলেন শফিকুল ইসলাম ভুঁইয়া।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ