30.2 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

চাঁদপুর সদরের রামপুর ইউনিয়নে দুর্বৃত্তের উপদ্রপ, গাছ কাটা নিয়ে থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের দক্ষিণ আলগি বেপারি বাড়ির সাংবাদিক নেয়ামত হোসেনের বাগান থেকে দুর্বৃত্তরা মেহগনি গাছ কেটে নিয়ে গেছে।

বৃহস্পতিবার (১৫ মে) দিনে দুপুরে দুর্বৃত্তরা সবার অগোচরে তাদের লোকজন নিয়ে মেহগনি গাছ বাগান থেকে কেটে ভ্যানে করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজন মনির হোসেন (বাবু) বেপারী(২৮) (পিতা মৃত আব্দুস সালাম বেপারী)কে দেখতে পেয়ে জিজ্ঞেস করলে, সে তার নিজের গাছ নিয়ে যাচ্ছে বলে জানায়। পরবর্তীতে দেখা যায় মেহগনি গাছটি সাংবাদিক নেয়ামত হোসেনদের বাগানের।

৩০ বছর পূর্বে সাংবাদিক নেয়ামত নিজের হাতে দাদার বাড়ির বাগান ও ভিটা জমিতে দুই শতাধিক মেহগনির চারা লাগিয়েছিল। বর্তমানে সেই মেহগনি চারা গুলো মহীরুহে পরিণত হয়েছে। নেয়ামত হোসেন ও তার ভাইয়েরা কেহই স্থায়ীভাবে বাড়িতে বসবাস না করার সুযোগে একটি চক্র তাদের সম্পত্তি প্রায় সময় লুণ্ঠন করে আসছে।
ঘটনার দিন বিকেলে মেহগনি গাছটি কেটে নেওয়ার বিষয় নেয়ামত হোসেন জানতে পেরে তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসনকে অবহিত করেন। প্রশাসনের মাধ্যমে সত্যতা প্রমাণিত হওয়ায় বাবু ব্যাপারীর নামে থানায় অভিযোগ দায়ের করা হয়। যার নং -১০৪৩। তারিখ ১৫/০৫/২৫ ইং।

স্থানীয় প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিপ্রায়ে একটি ফ্যাসিবাদী চক্র এসব অপকর্মের সাথে যুক্ত থাকতে পারে এবং প্রশাসন এখনই এসব অপরাধীর লাগাম টেনে ধরাই যুক্তিযুক্ত বলে স্থানীয়রা মনে করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ