27.2 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

কচুয়ায় দুই হাসপাতালে অর্ধ লক্ষ টাকা জরিমানা

কচুয়া প্রতিনিধি: চাঁদপুরে কচুয়ায় দুটি বেসরকারি হাসপাতালকে ভ্রাম্যমান আদালত ৫৫ হাজার টাকা জরিমানা করেছে।


মঙ্গলবার (২০ মে) দুপুরে উপজেলার সাচারে প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকা, ডাক্তার ব্যতীত অপারেশ থিয়েটার পরিচালনা করায় সেন্ট্রাল হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা এবং ওটি সিলগালা করা হয়। এমনকি আল-শিফা হাসপাতালে মূল্য তালিকা না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।


ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি বলেন, অস্ত্রোপাচার কক্ষ নিয়ম অনুযায়ী না হওয়ায়, প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকা এবং ডাক্তার ব্যতীত অপারেশ থিয়েটার পরিচালনা করায় সেন্ট্রাল হাসপাতালকে ৫০ হাজার জরিমানা এবং ওটি সিলগালা করা হয়। এমনকি আল-শিফা হাসপাতালে মূল্য তালিকা না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বিভিন্ন হাসপাতাল পরিদর্শনকালে তাদেরকে সরকারি বিধি-বিধান মেনে চলার নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানে সার্বিক সহায়তা করেন, ডা: জাহিদ হোসেন,উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর আহসান উল্যাহ ও থানার পুলিশ সদস্য সহ প্রশাসনের কর্মকর্তাগন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ