26.1 C
Bangladesh
মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬
spot_imgspot_img

চাঁদপুরে চাঁদাবাজি চলবে না: শেখ ফরিদ আহমেদ মানিক

স্টাফ রিপোর্টার: চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির পরিচালনা পর্ষদ ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২২ মে বৃহস্পতিবার (২২ মে) দুপুরে শহরের পুরাণবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি ভবনে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি বলেন, চাঁদপুরে কোন চাঁদাবাজি চলবে না। যদি ব্যবসায়ীদের কাছে কেউ চাঁদা দাবি করে তাহলে আপনারা সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করবেন। প্রয়োজনে আমাদেরকেও জানাবেন।

সকলের সহযোগিতায় চাঁদপুর জেলা সদরকে চাঁদাবাজ মুক্ত করা হবে। ৫ আগষ্ট পরবর্তী কারা চাঁদপুরে চাঁদাবাজি করেছে, তাদের নাম ও পরিচয় আমরা জানি। তবে আপনারা তাদের কথা বলেন নি। চাঁদপুর জেলায় কোন চাঁদাবাজের স্থান নেই। চাঁদা ও মাদকের বিষয়ে জাতীয়তাবাদী দল জিরো টলারেন্সে। আমি হলফ করে বলতে পারি প্রশাসনও মাদকের বিষয়ে জিরো টলারেন্সে কাজ করছে। যারা ফ্যাসিবাদ, মাদক ও চাঁদাবাজের সাথে ছিল তাদের বিচার এদেশের মাটিতে করতে হবে। 
তিনি আরো বলেন, অনেক নারী ব্যবসায়ী চাঁদপুরে তাদের ব্যবসায় পরিচালনা করেন। আমার ব্যক্তিগত মতামত তাদেরকেও চেম্বারের সদস্য অন্তর্ভুক্ত করেন। তাছাড়া চেম্বারের নতুন সদস্য বৃদ্ধি করেন। কার্যনির্বাহী কমিটিতে আপনারা তরুণদের অন্তর্ভুক্ত করেন। তাহলে চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি এগিয়ে যাবে।

চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়ের সভাপতিত্বে ও সহ-সভাপতি তমাল কুমার ঘোষের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. সলিম উল্লা সেলিম, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আঃ হামিদ মাষ্টার, চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি পরিচালক গোপাল চন্দ্র সাহা, লিয়াকত পাটওয়ারী, সদস্য নজরুল ইসলাম বেপারী, চাল ব্যবসায়ী সমিতির সভাপতি পরেশ মালাকার, মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি আঃ বারী জমাদার মানিক, পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক জামাল সাকিব, মৃধা এন্টারপ্রাইজের ফারুক মৃধা, কাঁচামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দুলাল কাজী, হোটেল রেস্তোরা ব্যবসায়ী সমিতির আসলাম তালুকদার।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ