30.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

চাঁদপুরে ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে উদ্বোধন

স্টাফ রিপোর্টার: ”জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্যে চাঁদপুরে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ৯ম জাতীয় বিজ্ঞান অলম্পিয়াড শুরু হয়েছে।
অলিম্পিয়াডে বিভিন্ন বিষয়ে জেলার ৫৭টি বিদ্যালয়ের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।

শনিবার (১৭ মে) সকালে জেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ৩ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন।

উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক এরশাদ উদ্দিন।

আলোচনা সভায় চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখওয়াত জামিল সৈকত, চাঁদপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক কাদের পলাশ সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিরা মেলায় শিক্ষার্থীদের প্রদর্শিত বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ