28.8 C
Bangladesh
রবিবার, নভেম্বর ১, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হাজীগঞ্জে বিএমে সেরা সরকারি মডেল পাইলট, আলিমে জিপিএ-৫ আহমাদিয়া মাদ্রাসায়#শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি অকৃতকার্য#হাইমচরে জিপিএ-৫ পেলেন ৩ শিক্ষার্থী, পাসের হার ৩৯.৮৩ শতাংশ#হাজীগঞ্জে এইচএসসি ভোকেশনালে পাসের হার ৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১১ জন#কচুয়ায় জিপিএ-৫ পাওয়া মাইসার স্বপ্ন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা#জনগণের অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয়: শেখ ফরিদ আহম্মেদ মানিক#বাবুরহাট দক্ষিণ দাসদীতে রাস্তা বন্ধ, ভোগান্তিতে অর্ধশতাধিক পরিবার#ভারত থেকে আনা চালে আফলাটক্সিন শনাক্ত, ৯ হাজার ৫০০ টন বিতরণ স্থগিত#এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ#এক-দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থীদের এক মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ

চাঁদপুরে যুবদল নেতার শাস্তির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার: চাঁদপুরে কচুয়ায় যুৃবদল নেতা আনিস পাঠানের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক সেবনকারী ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে গ্রামবাসীরা মানববন্ধন করেছে।

শনিবার (২৪ মে) বিকালে উপজেলার পালাখাল মডেল ইউনিয়নে আইনপুর গ্রামের শত শত নারী -পুরুষ এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। এতে বক্তারা অবিলম্বে যুবদল নেতা আনিস পাঠানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

মানববন্ধনে অভিযোগ করা হয়, য্বুদল নেতা আনিস পাঠান এলাকায় বিএনপি”র নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি, মাদকসেবীদের প্রশ্রয়ও নিরীহ মানুষের উপর অত্যাচার এবং অসামাজিক কার্যকলাপে লিপ্ত। কিছুদিন পূর্বে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আনিস পাঠান তার দলবল নিয়ে এলাকার নিরীহ মানুষের উপর অতর্কিত হামলা চালায়। তাকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সাঈদ মোহাম্মদ সাদ্দাম, আরশাদ পাঠান, মোজাম্মেল, মাসুদা বেগম, জাহাঙ্গীর আলম, জুয়েল পাঠান ও শাহজালাল প্রমুখ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ