28.8 C
Bangladesh
রবিবার, নভেম্বর ১, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হাজীগঞ্জে বিএমে সেরা সরকারি মডেল পাইলট, আলিমে জিপিএ-৫ আহমাদিয়া মাদ্রাসায়#শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি অকৃতকার্য#হাইমচরে জিপিএ-৫ পেলেন ৩ শিক্ষার্থী, পাসের হার ৩৯.৮৩ শতাংশ#হাজীগঞ্জে এইচএসসি ভোকেশনালে পাসের হার ৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১১ জন#কচুয়ায় জিপিএ-৫ পাওয়া মাইসার স্বপ্ন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা#জনগণের অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয়: শেখ ফরিদ আহম্মেদ মানিক#বাবুরহাট দক্ষিণ দাসদীতে রাস্তা বন্ধ, ভোগান্তিতে অর্ধশতাধিক পরিবার#ভারত থেকে আনা চালে আফলাটক্সিন শনাক্ত, ৯ হাজার ৫০০ টন বিতরণ স্থগিত#এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ#এক-দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থীদের এক মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ

চাঁদপুরে বিএসটিআই”র মোবাইল কোর্টের অভিযানে জরিমানা

স্টাফ রিপোর্টার: চাঁদপুরে বিএসটিআই”র মোবাইল কোর্টে একটি প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (২৫ মে) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসন ও কুমিল্লা বিএসটিআই এর যৌথ উদ্যোগে সদর উপজেলায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

উক্ত মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে লবণ উৎপাদনের অপরাধে পুরান বাজার মেসার্স জনতা সল্ট মিলসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সাথে পণ্যের গুণগতমান পরীক্ষার জন্য লবণের নমুনা সংগ্রহ করা হয়। অপরদিকে ওয়াপদা গেইটস্হ মেসার্স ফয়সাল এন্ড কোং এর একটি অকটেন, একটি পেট্রোল ও একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটের তেল পরিমাপে সঠিক পাওয়া যায়। জ্বালানি তেলের গুনগত মান যাচাইয়ের জন্য অকটেন ও পেট্রোলের নমুনা সংগ্রহ করা হয়।

উক্ত মোবাইল কোর্ট অভিযানে দায়িত্ব পালন করেন, চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা। প্রসিকিউটর হিসেবে ছিলেন, বিএসটিআই কুমিল্লার কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম শাকিল, ফিল্ড অফিসার মো: হাফিজুর রহমান। জনস্বার্থে এধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ