31.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু#একনেকে ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন#সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছে সরকার: মাহ্দী আমিন#আজ ফরিদগঞ্জে আসছেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব#আমনের জমিতে আগাছা দমনে ব্যস্ত মতলব উত্তরের কৃষক#মতলব উত্তরে দুই অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২#মাঠ ও উপকরণ সংকটে ওছমানিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা ব্যাহত#মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনির পর পুলিশে সোপর্দ#মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবক দল নেতার দাফন সম্পন্ন, এমপির শোক#শাহরাস্তিতে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা

চাঁদপুরে চিংড়ি রেনু জব্দ, ডাকাতিয়ায় অবমুক্ত

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের হাইমচর উপজেলার সীমান্তবর্তী এলাকায় মেঘনা নদীতে পাচারের সময় ৭২ লাখ চিংড়ি রেনু জব্দ করা হয়েছে। পরবর্তীতে জব্দ রেনু গুলো মেঘনা নদীর মোহনায় ডাকাতিয়া নদীতে অবমুক্ত করা হয়।

রবিবার (২৫ মে) দুপুরে এসব তথ্য জানান চাঁদপুর সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।

তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রতে সদর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও চাঁদপুর কোস্টগার্ডের যৌথ উদ্যোগে হাইমচর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই এলাকায় ট্রলারে করে চিংড়ি রেনু পাচারের সময় ধাওয়া দিয়ে দু”টি ট্রলার আটক করা হয়।
পরে ট্রলার থেকে ১শ” ৪৫টি ড্রামে থাকা প্রায় ৭২ লাখ চিংড়ি রেনু জব্দ করা হয়।
আজ ভোরে মেঘনা নদীর মোহনা এলাকায় ডাকাতিয়া নদীতে অবমুক্ত করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা।

চিংড়ি রেনুসহ দেশীয় প্রজাতির সকল রেনু পোনা রক্ষায় এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ