29.3 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

চাঁদপুরে শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে ডিসি”র সহায়তা

স্টাফ রিপোর্টার: চাঁদপুরে ৩ শিক্ষার্থীর স্বপ্ন পূরণে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন আর্থিক সহায়তা প্রদান করেছেন।

সোমবার (২৩ জুন) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক ৩ শিক্ষার্থীর মাঝে ভর্তির জন্য আর্থিক সহায়তা হিসেবে নগদ ৬৫ হাজার টাকা শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়।

এসময় শিক্ষার্থী সুমাইয়া আফরোজ ও সিনহা আক্তারকে ২৫ হাজার টাকা করে এবং রাশেদুল ইসলামকে ১৫ হাজার টাকা সহ মোট ৬৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।

শিক্ষার্থী সুমাইয়া আফরোজ বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে মেধা তালিকায় ১১তম স্থান অর্জন করেছি। কিস্তু পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় আমার পক্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া কষ্টের হয়ে পরেছে। এই আর্থিক সহায়তা আমার স্বপ্ন পূরণে অনেক কাজ করবে।

শিক্ষার্থী সিনহা আক্তার বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষায় টিকেছি। আমার পরিবারের অবস্থা তেমন ভালো নাই। আমার বাবা না থাকার কারণে আমার পড়াশোনা চালানো খুবই কষ্টকর হয়ে গেছে। সেজন্য ডিসি মহোদয়ের কাছে ভর্তির অনুদানের আবেদন করেছি। অনুদান পেয়ে আমি অত্যন্ত খুশি। আমার স্বপ্ন পূরণে এই অনুদান অনেক বেশি কাজে লাগবে।

শিক্ষার্থী রাশেদুল ইসলাম বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ ইউনিটে ব্যবসায় শিক্ষা বিভাগে অংশ গ্রহণ করে মেধা তালিকায় নাম আসে। পারিবারিক অবস্থা খারাপ থাকায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আমার কষ্টকর হয়ে পরেছে। সেক্ষেত্রে জেলা প্রশাসক মহোদয়ের আর্থিক সহায়তা আমার অনেক উপকারে আসবে।

জেলা প্রশাসক বলেন, আমার জেলার মেধাবী শিক্ষার্থীরা টাকার অভাবে ভালো কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে না, আমি জেনে তা হতে দিতে পারি না। আমার কাছে এই ৩জন শিক্ষার্থী এসে আবেদন করেছিল। তাদের আবেদনের প্রেক্ষিতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য এই সহায়তা প্রদান করেছি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ