25.6 C
Bangladesh
সোমবার, নভেম্বর ২, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হাজীগঞ্জে বিএমে সেরা সরকারি মডেল পাইলট, আলিমে জিপিএ-৫ আহমাদিয়া মাদ্রাসায়#শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি অকৃতকার্য#হাইমচরে জিপিএ-৫ পেলেন ৩ শিক্ষার্থী, পাসের হার ৩৯.৮৩ শতাংশ#হাজীগঞ্জে এইচএসসি ভোকেশনালে পাসের হার ৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১১ জন#কচুয়ায় জিপিএ-৫ পাওয়া মাইসার স্বপ্ন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা#জনগণের অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয়: শেখ ফরিদ আহম্মেদ মানিক#বাবুরহাট দক্ষিণ দাসদীতে রাস্তা বন্ধ, ভোগান্তিতে অর্ধশতাধিক পরিবার#ভারত থেকে আনা চালে আফলাটক্সিন শনাক্ত, ৯ হাজার ৫০০ টন বিতরণ স্থগিত#এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ#এক-দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থীদের এক মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ

চাঁদপুরে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

হাজীগঞ্জ প্রতিনিধি: চাঁদপুরের হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) দিবাগত রাতে তাদেরকে উপজেলার হামিদিয়া জুট মিলস্ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান।

গ্রেফতারকৃত গ্যাংয়ের সদস্যরা হলো -জুট মিলস্ এলাকার রবিউল আহমেদ (২১), মাইনুদ্দিন খান (২৫), বিল্লাল কাজী (২৪), কাজী পলাশ (২০), হৃদয় হোসেন (২৩) ও শফিকুল ইসলাম (২২)।

লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জুট মিলস্ এলাকায় যৌথ অভিযান চালিয়ে হাজীগঞ্জ থানার তালিকাভুক্ত কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪টি ছুরি, ১টি চাইনিজ কুড়াল ও স্থানীয় তৈরী ৩টি অস্ত্র উদ্ধার করা হয়।

তিনি বলেন, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র ও গ্রেফতার কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

গত বছর ৪ সেপ্টেম্বর হতে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রেখেছে যৌথ বাহিনী।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ