27.6 C
Bangladesh
রবিবার, নভেম্বর ১, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হাজীগঞ্জে বিএমে সেরা সরকারি মডেল পাইলট, আলিমে জিপিএ-৫ আহমাদিয়া মাদ্রাসায়#শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি অকৃতকার্য#হাইমচরে জিপিএ-৫ পেলেন ৩ শিক্ষার্থী, পাসের হার ৩৯.৮৩ শতাংশ#হাজীগঞ্জে এইচএসসি ভোকেশনালে পাসের হার ৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১১ জন#কচুয়ায় জিপিএ-৫ পাওয়া মাইসার স্বপ্ন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা#জনগণের অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয়: শেখ ফরিদ আহম্মেদ মানিক#বাবুরহাট দক্ষিণ দাসদীতে রাস্তা বন্ধ, ভোগান্তিতে অর্ধশতাধিক পরিবার#ভারত থেকে আনা চালে আফলাটক্সিন শনাক্ত, ৯ হাজার ৫০০ টন বিতরণ স্থগিত#এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ#এক-দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থীদের এক মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ

চাঁদপুরে বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনকে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার ।  চাঁদপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনকে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২৪ জুলাই) জেলা প্রশাসক কার্যালয়ের সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন সদর উপজেলা শাখা এই মানববন্ধন কর্মসূচি আয়োজন করে। মানববন্ধনে বিভিন্ন কিন্ডারগাটেনের প্রায় ৩ শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, জেলা সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক সবুজ ভদ্র, সদর উপজেলা সভাপতি লায়ন গোলাম হোসেন টিটো, সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দাস, সহ-সভাপতি কবিতা সাহা, মাহমুদা খানম, আইভী হীরা, কাউসার পাটোয়ারী, আবুল কালাম আজাদ, হাবিবুর রহমান প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন কিন্ডারগার্টেনের প্রায় ৩শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।


এসময় তারা সরকারের প্রতি আহ্বান জানান, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগাটেনের ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের সুযোগ প্রদান করে জুলাই আন্দোলনের মূল লক্ষ্য বৈষম্য দূর করার। অন্যথায় তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

উল্লেখ্য, চাঁদপুর জেলায় মোট ৬৮৪ শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষাধিক ছাত্র-ছাত্রী পড়াশোনা করছে। তন্মধ্যে ২৫ হাজারের উপরে ৫ম শ্রেণীর শিক্ষার্থী।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ