29.9 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

চাঁদপুরে ৩জন জুলাই রেমিট্যান্স যোদ্ধাকে সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার: চাঁদপুরে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে রেমিট্যান্স যোদ্ধা দিবস পালিত হয়েছে। এতে ৩ জন জুলাই যোদ্ধাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শনিবার (২ আগষ্ট) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে একটি ডকুমেন্টারি উপস্থাপন করা হয়।

জেলা প্রশাসক বলেন, রেমিট্যান্স যোদ্ধারা দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখার জন্য কৃতজ্ঞতা স্বরূপ এই রেমিট্যান্স যোদ্ধা দিবস। তবে এবছর রেমিট্যান্স যোদ্ধাদের অন্যভাবে কৃতজ্ঞতা জানাচ্ছে। তার কারণ হচ্ছে জুলাই আন্দোলনকে একাত্মতা জানিয়ে ছিলেন তারা। যার ফলে আন্দোলনের মাত্রাটা ভিন্নভাবে প্রবাহিত হয়ে গিয়েছিল। আন্দোলনের সময় প্রবাসীরাও প্রবাসে থাকা অবস্থায় প্রকাশ্যে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে।
তৎকালীন সরকারকে চাপে ফেলতে প্রবাসীরা রেমিট্যান্স পাঠানো বন্ধ করে দেয়। যার ফলে তৎকালীন সরকার চাপে পড়েছিল। আপনাদের মধ্যেও অনেকে জুলাই আন্দোলনে পাশে থাকায় জেলও খেটেছেন।

তিনি রেমিট্যান্স যোদ্ধাদের বলেন, চাঁদপুর থেকে যারা প্রবাসে যেতে চায়, তারা যেন যোগ্যতা সম্পন্ন হয়ে যেতে পারেন সেজন্যে প্রবাসীরা সহযোগিতা করবেন। আপনি প্রবাসে যেতে ইচ্ছুকদের সাথে কাউন্সিলিং করবেন। তাদেরকে প্রবাস সম্পর্কে অবহিত করবেন। যার ফলে আমাদের প্রবাসীদের বেতন বাড়বে এবং তারা ভাল অবস্থানে যেতে পারবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: এরশাদ উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিলুফা ইয়াসমিন মিতুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক মো: সফিকুর রহমান।

রেমিট্যান্স যোদ্ধাদের পক্ষে বক্তব্য রাখেন, মো: জামাল মোল্লা, নুর মোহাম্মদ এবং এনজিও”র পক্ষে একেএম মমতাজ উদ্দিন।

আলোচনা সভা শেষে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানো ৩জন রেমিট্যান্স যোদ্ধাকে সম্মাননা স্মারক প্রদান করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা।
সম্মাননা প্রাপ্তরা হলেন, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী শহরের গুয়াখোলা বাসিন্দা জামাল হোসেন, হাজী মহসীন রোডের মো: মজিবুর রহমান ও হাজীগঞ্জের মো: শফিকুল ইসলাম জিয়া। এছাড়াও প্রবাসীদের প্রতিবন্ধী সন্তানদের ভাতার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন, চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শিরিন আক্তার, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক মো: নেছার উদ্দিন, চাঁদপুর ওয়েলফেয়ার সেন্টারের সহকারী পরিচালক মো: আলী হোসেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ