26.1 C
Bangladesh
মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬
spot_imgspot_img

চাঁদপুরে জুলাইয়ে ৩১ শহীদের কবরে শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার: চাঁদপুর জেলায় জুলাই-আগস্ট/২৪ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ৩১ জন শহীদ হন। আন্দোলনের এক বছর পর জেলা জুড়ে সব শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে শহরের রঘুনাথপুর গ্রামে শহীদ হাফেজ সাজ্জাদ হোসাইন রাব্বির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, নৌ পুলিশ অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: লুৎফুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: জহিরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা সহ অনেকে। এছাড়াও উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তর, রাজনৈতি ও বিভিন্ন পেশাজীবী সংগঠন শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

জেলা প্রশাসক বলেন, আপনারা জানেন আজ ৩৬ জুলাই। গত বছর এই সময়টাতে আমাদের অনেক যোদ্ধা শহীদ হয়েছেন। আজ আমরা সমবেত হয়েছি সব শহীদকে শ্রদ্ধা জানাতে।
আশা করি, আল্লাহ তাদের শান্তিতে রাখবেন।

পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, আজ ৩৬ জুলাই উদযাপন উপলক্ষে জেলা জুড়ে পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আশা করি, সবাই মিলে দিনটি সুশৃঙ্খলভাবে পালন করবো। এই দিন চাঁদপুরে যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা নিবেদন করার জন্য আমরা সমবেত হয়েছি। শহীদদের রুহের মাগফিরাত ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

গণঅভ্যুত্থানের মুখে গত বছর এই দিনে ১৫ বছর কুক্ষিগত করে রাখা ফ্যাসিবাদীসরকার ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান। ছাত্র-জনতার এই বিজয়ের দিনটি আজ সারাদেশে উদযাপন করা হচ্ছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ