27.2 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

সাংবাদিক তুহিন হত্যায় চাঁদপুরে মানববন্ধন

স্টাফ রিপোর্টার: সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ডের প্রতিবাদে চাঁদপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯আগস্ট) সকালে চাঁদপুর প্রেসক্লাব আয়োজিত এই মানববন্ধনে টেলিভিশন সাংবাদিক ফোরাম, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, চাঁদপুর সাংবাদিক সমিতির সাংবাদিকবৃন্দ একাত্মতা পোষণ করেন।

এসময় বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, সিনিয়র সহ-সভাপতি সোহেল রুশদি , সাবেক সভাপতি বি এম হান্নান, শাহাদাত হোসেন শান্ত, সাধারণ সম্পাদক কাদের পলাশ, সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, টেলিভিশন সাংবাদিক ফোরাম সভাপতি রিয়াদ ফেরদৌস সহ অন্যান্য নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হোক। একই সাথে তার পরিবারের পাশে সরকারকে দাঁড়ানোর দাবি জানান।

বক্তারা বলেন, শুধু তুহিন হত্যাকান্ডই নয়, সাগর-রুনি দম্পতি সহ সকল সাংবাদিক হত্যাকান্ডের বিচারের দাবি জানাই। আগামীতে সাংবাদিকরা যেন নির্ভয়ে কাজ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ