30.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

নতুন প্রজন্ম বিপথগামী হয় মাদক ও মোবাইলের কারণে-চেয়ারপার্সনের উপদেষ্টা এড. বোরহান উদ্দিন

ষ্টাফ রিপোর্টার: বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও মতলব উত্তর সুজাতপুর ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের নবগঠিত কমিটির সভাপতি এড. মো: বোরহান উদ্দিন বলেন, নতুন প্রজন্ম বিপদের সম্মুখীন হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে মাদক ও মোবাইল। এই দু”টি থেকে সন্তানদেরকে দূরে না রাখতে পারলে পুরো পরিবারেই ধ্বংস হয়ে যায় এবং তারা বড় ধরনের অন্যায় ও অপরাধে জড়িত হয়।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে চাঁদপুরে মতলব উত্তর উপজেলার সুজাতপুর ডিগ্রি কলেজ মিলনায়তনে কলেজ কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের সন্তানদেরকে মাদক ও মোবাইল থেকে দূরে রাখার জন্য অভিভাবকদের সর্বোচ্চ সর্তকতা এবং ভূমিকা রাখতে হবে। পেশার কারণে আমরা অনেকেই ঢাকায় থাকছি। যখন দেখি মতলব উত্তর উপজেলায় নানা ধরনের অপরাধমূলক কার্যক্রম সংঘটিত হয়, তখন খুবই খারাপ লাগে। এসব অপরাধমূলক কার্যক্রম আমাদেরকেই প্রতিরোধ করতে হবে।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বলেন, একটি ভালো সমাজ বিনির্মাণে সবচেয়ে বড় প্রয়োজন শিক্ষা। এজন্য সর্বপ্রথম আমাদের মেয়েদেরকে ভালো শিক্ষায় শিক্ষিত করতে হবে। একজন ভালো মা একজন ভালো সন্তান জন্ম দিবে। আর ওই ভালো সন্তান তার পরিবার সমাজ এবং দেশের জন্য কাজ করতে পারবে।

তিনি বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠান সমাজে আলো ছড়ায়। এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। রাজনীতিকে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়ানো যাবে না।

বোরহান উদ্দিন বলেন, আমি এই কলেজের নবগঠিত কমিটির সভাপতি হলেও কলেজের সার্বিক উন্নয়নে কাজ করবেন অধ্যক্ষ সহ শিক্ষকরা। উনারা এখনও আন্তরিক। আশা করি আরও দায়িত্বশীল হবেন। তাদেরকে আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেয়ার চেষ্টা থাকবে। পাশাপাশি অভিভাবক ও এলাকাবাসীও কলেজের উন্নতির জন্য সহযোগিতা করবেন বলে আমি আশা করছি।

কলেজ অধ্যক্ষ মোহাম্মদ মাসুদ পারভেজ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা, মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ রবিউল হক ‌‌।

অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি এড. মো: বোরহান উদ্দিন সহ অন্যান্য অতিথিদেরকে কলেজ কর্তৃপক্ষ ফুল দিয়ে বরণ করে নেয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ