26.1 C
Bangladesh
মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬
spot_imgspot_img

মতলব উত্তরে অটো চালককে গুলি করে হত্যা, আটক-১

মতলব উত্তর প্রতিনিদি: চাঁদপুরে মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নে হাশিমপুর বকুলতলা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা অটোরিকশা চালক মিজানুর রহমান অভিকে (৩৫) কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। ঘটনায় রনি (২২) নামে একজনকে আটক করা হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) ভোর রাতে এখলাছপুর লঞ্চঘাটের রাস্তায় মিন্টুর দোকানের উত্তর পাশে ঘটনাটি ঘটে। নিহত অভি এখলাছপুর গ্রামের কাজী বাড়ির মৃত: ফজলুল হক কাজীর ছেলে।

স্থানীয়রা জানান, অভি নারায়ণগঞ্জে পরিবার নিয়ে বসবাস করতেন এবং অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তিনি কয়েকদিন পর পর এলাকায় আসতেন। তিনি ঘটনার ৪/৫ দিন আগে নারায়ণগঞ্জ থেকে এলাকায় আসেন। সম্প্রতি তার সঙ্গে স্থানীয় নাহিদ গাজীর (৩৫) সাথে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল।

নাহিদ গাজী একজন পেশাদার ডাকাত ও সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে আদালতে একাধিক ডাকাতি মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় কামাল নামের এক ব্যক্তি ভোরে ব্যবসার কাজে এখলাছপুর লঞ্চ ঘাটে যাওয়ার পথে রাস্তায় অভিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসীকে খবর দেন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত: ঘোষণা করেন।

অভির বন্ধু নুর আলম জানান, ঘটনার রাত ৩টার দিকে নাহিদ গাজীর ভাই নাজমুল গাজীর ফোন থেকে তাকে কল দিয়ে নাহিদ জানায় , অভিকে খেয়ে ফেলেছি, তোকেও খেয়ে ফেলব। এসময় ফোনের অপর প্রান্ত থেকে কান্নার শব্দ শোনা যায় বলে তিনি দাবি করেন।

মতলব উত্তর থানার ওসি মো: রবিউল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করেছে। বিশেষ অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মো: খায়রুল কবির বলেন, নিহত ব্যক্তির শরীরে বিভিন্ন স্থানে জখম ও ডান চোখের ওপর মাথায় গুলির চিহ্ন রয়েছে। এঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ