29.3 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

চাঁদপুরে জাহাজ থেকে চিনি চুরির চেষ্টা,গ্রেপ্তার-৮

ষ্টাফ রিপোর্টার: চাঁদপুরে মেঘনা নদীতে স্টাফদের খাবারের সাথে চেতনা নাশক দ্রব্য মিশিয়ে এমভি ওয়েস্টিন-১ লাইটার জাহাজ থেকে ১৩ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের অপরিশোধিত চিনি চুরির চেষ্টার ঘটনায় নৌ পুলিশ ৮জনকে গ্রেপ্তার করেছে। এঘটনায় মামলার পর আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

রবিবার (১৭ আগস্ট) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ পুলিশ অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ। ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেছে, মোনায়েম সুগার মিলের মালিক পক্ষের পাহাড়াদার নু কুমার ত্রিপুরা (৪৩)।

মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর নৌ থানার এসআই বিল্লাল আল-আজাদ জানান, ৪ আগস্ট বেলা ১১টার দিকে চোর চক্রের সদস্য তরিকুল ও নুরুজ্জামাল নেশাজাতীয় দ্রব্য নিয়ে এমভি ওয়েস্টিন-১ জাহাজে ওঠে। এরপর জাহাজের মাস্টার আইয়ুব মৃধা এবং গ্রীজার ইমরান শেখকে নিজেদের পরিকল্পনার কথা জানায়।

৫ আগস্ট বিকেলে নাস্তা বানানোর সময় মাস্টার আইয়ুব মৃধা বাবুর্চিকে কিচেন থেকে অন্য কাজে পাঠিয়ে দেন। এই সুযোগে নুরুজ্জামাল কিচেনে গিয়ে ছোলার ভেতর সাদা পাউডার (চেতনানাশক দ্রব্য) মিশিয়ে আসে। তরিকুল বাইরে পাহাড়া দিচ্ছিল।

সেদিন বিকেল প্রায় ৫টার দিকে জাহাজটি চাঁদপুর সদরের হরিনাঘাট এলাকায় পৌঁছালে বাবুর্চি সবার জন্য ছোলা ও মুড়ি দেয়। সেটা খেয়ে জাহাজের লস্কর, গ্রীজার, সুকানীসহ প্রায় ১০ জন স্টাফ এবং মামলার বাদী অজ্ঞান হয়ে পড়ে।

এরপর তরিকুল ফোনে মেহেদী হাসান মুন্না ওরফে আকাশকে খবর দেয় এবং জাহাজের অবস্থান জানায়। পরে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আকাশসহ আরও ৫ জন অজ্ঞাতনামা লোক ট্রলার নিয়ে জাহাজে আসে। তারা মাস্টার আইয়ুব মৃধার সঙ্গে আলোচনা করে, কিন্তু বনিবনা না হওয়ায় শেষে তারা আবার ট্রলার নিয়ে পালিয়ে যায়।

এরপর জাহাজের গ্রিজার মো: ইমরান শেখ মালিক পক্ষকে বিষয়টি অবগত করেন। মালিকপক্ষ তাঁদের অবস্থান জেনে নৌ-পুলিশের সহায়তা নেয়। নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাহাজের স্টাফদের চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়।

গ্রেপ্তার আসামীরা হলেন-জাহাজের মাস্টার পটুয়াখালীর আইয়ুব মৃধা (৪৮), বাগেরহাটের মংলা থানার মেহেদী হাসান মুন্না প্রকাশ আকাশ (২৭), মো: তরিকুল (২৭), নুরুজ্জামাল (৩২), মো: মানিক হাওলাদার (২৭), চাঁদপুর শহরের মো: শরীফ মির্জা (৪৩), মো: মজিবুর রহমান সর্দার (৬৪) ও বাচ্চু বেপারী (৫৭)।

তদন্তকারী কর্মকর্তা বলেন, ঘটনার দিন ৮ আগস্ট জাহাজ থেকে মাষ্টার আইয়ুব মৃধাকে গ্রেপ্তার করা হয়। তাকে পরদিন ৯ আগস্ট আদালতে সোপর্দ করা হয়। এরপর তথ্য প্রযুক্তি ব্যবহার করে ১৪ আগস্ট রাতে মঙ্গলা থানা এলাকা থেকে তরিকুল, নুরুজ্জামান ও মানিককে গ্রেপ্তার করা হয়। তাদের নিয়ে অভিযান চালিয়ে ১৫ আগস্ট সন্ধ্যায় ফরিদগঞ্জ থেকে আটক করা হয় মেহেদী হাসান মুন্নাকে। এরপর ১৫ আগস্ট দিনগত রাত ১টার দিকে চাঁদপুর শহরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় বাচ্চু ব্যাপারী, মজিবুর রহমান ও শরীফ মির্জাকে। ১৬ আগস্ট বাকি ৭ আসামীকে আদালতে সোপর্দ করা হয়।

গ্রেফতার আসামীদের মধ্যে মেহেদী হাসান মুন্না, তরিকুল, নুরুজ্জামাল ও বাচ্চু ব্যাপারী ১৬ আগস্ট চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক এর নিকট ১৬৪ ধারায় স্বেচ্ছায় জবানবন্দি প্রদান করেন।

নৌ পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামীরা পেশাদার ও সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য। পূর্ব পরিকল্পিতভাবে নৌ পথে চলাচলরত বিভিন্ন মালবাহী জাহাজে তারা বিভিন্ন কৌশলে মূল্যবান মালামাল চুরি করে আসছে।

বাদী নু কুমার ত্রিপুরা মামলার অভিযোগে উল্লেখ করেন, জাহাজের মাস্টার আইয়ুব মৃধার যোগ সাজশে জিএমএস ইন্টারন্যাশনাল জেনারেল মেরিন সার্ভেয়ারের জিনিসপত্র লোড-আনলোডের এস্কর্ট পার্টির পদে কর্মরত পরিচয়ে দু”জন এবং পরে অজ্ঞাতনামা আরও দু”জন জাহাজে ওঠেন।

এর আগে গত ৩ আগস্ট চট্টগ্রাম পতেঙ্গা থানার বন্দর সংলগ্ন বহির্নোঙ্গর (আউটার) থেকে আব্দুল মোনায়েম সুগার মিলের স্বত্তাধিকারী আবুল খায়ের কোম্পানির ১ হাজার ২শ” মেট্টিক টন অপরিশোধিত চিনি জাহাজে লোড করে। যার অনুমান মূল্য ১৩ কোটি ২০ লক্ষ টাকা। ৪ আগস্ট জাহাজটি কুমিল্লা জেলার মেঘনায় আব্দুল মোনায়েম সুগার মিল এবং নরসিংদী জেলার পলাশ থানার দেশবন্ধু চিনি কল লিমিটেডের উদ্দেশে যাত্রা শুরু করে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ